অথচ তাদেরকে শুধু এই নির্দেশই দেওয়া হয়েছিল যে, তারা একনিষ্ঠভাবে দ্বীনকে আল্লাহর জন্য নির্দিষ্ট করে তাঁর ইবাদত করবে, নামায কায়েম করবে ও যাকাত দেবে; আর এটাই সঠিক দ্বীন।
তাদের প্রতিপালকের কাছে তাদের প্রতিদান হলো স্থায়ী জান্নাত, যার নিচ দিয়ে নদী প্রবাহিত, তারা তাতে চিরকাল থাকবে; আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও তাঁর প্রতি সন্তুষ্ট। এটা তার জন্য, যে তার প্রতিপালককে ভয় করে।