← সকল সূরা

নগর - البلد

পুরো সূরা আল-বালাদ শুনুন

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

অনুবাদ ৯০:১ আমি শপথ করছি এই নগরীর,

অনুবাদ ৯০:২ আর তুমি এই নগরীর বাসিন্দা,

অনুবাদ ৯০:৩ আর শপথ জন্মদাতার এবং যা সে জন্ম দেয় তার,

অনুবাদ ৯০:৪ নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টসাধ্য জীবনযাত্রার মধ্যে।

অনুবাদ ৯০:৫ সে কি মনে করে যে তার উপর কেউ কখনো ক্ষমতাবান হবে না?

অনুবাদ ৯০:৬ সে বলে, আমি প্রচুর সম্পদ ব্যয় করেছি।

অনুবাদ ৯০:৭ সে কি মনে করে যে তাকে কেউ দেখেনি?

অনুবাদ ৯০:৮ আমি কি তাকে দেইনি দুটি চোখ,

অনুবাদ ৯০:৯ আর একটি জিহ্বা ও দুটি ঠোঁট?

১০

অনুবাদ ৯০:১০ আর আমি তাকে দেখিয়েছি দুটি পথ।

১১

অনুবাদ ৯০:১১ কিন্তু সে দুর্গম ঘাঁটি অতিক্রম করল না।

১২

অনুবাদ ৯০:১২ আর তোমাকে কীসে জানাবে দুর্গম ঘাঁটি কী?

১৩

অনুবাদ ৯০:১৩ তা হলো দাসমুক্তি করা,

১৪

অনুবাদ ৯০:১৪ অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান করা,

১৫

অনুবাদ ৯০:১৫ নিকট আত্মীয় এতিমকে,

১৬

অনুবাদ ৯০:১৬ অথবা ধুলিমলিন হতদরিদ্রকে।

১৭

অনুবাদ ৯০:১৭ অতঃপর সে তাদের মধ্যে শামিল হওয়া, যারা ঈমান এনেছে এবং একে অপরকে ধৈর্যের উপদেশ দিয়েছে ও দয়ার উপদেশ দিয়েছে।

১৮

অনুবাদ ৯০:১৮ তারাই ডান দিকের অধিকারী।

১৯

অনুবাদ ৯০:১৯ আর যারা আমার নিদর্শনসমূহকে অস্বীকার করেছে, তারাই বাম দিকের অধিকারী।

২০

অনুবাদ ৯০:২০ তাদের উপর থাকবে চারদিক থেকে বন্ধ আগুন।

ইদগাম / গুন্নাহ ইখফা / ইকলাব কালকালাহ মদ্দ মদ্দ লাজিম নীরব হরফ
আরবি
বাংলা