তাদের অন্তর অমনোযোগী; আর যালিমরা চুপিসারে পরামর্শ করে বলে, "এ তো তোমাদের মতোই একজন মানুষ ছাড়া কিছু নয়; তবে কি তোমরা চোখের সামনে দেখেও জাদুতে বিশ্বাস করবে?"
বরং তারা বলে, "এটা তো বিভ্রান্ত স্বপ্ন, বরং সে নিজেই এটা রচনা করেছে, বরং সে একজন কবি; সুতরাং সে আমাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসুক, যেমন পূর্ববর্তীদের কাছে পাঠানো হয়েছিল।"