অনুবাদ ৮৭:১ তুমি তোমার সর্বোচ্চ প্রতিপালকের নামের পবিত্রতা ঘোষণা কর,
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
অনুবাদ ৮৭:২ যিনি সৃষ্টি করেছেন, অতঃপর সুবিন্যস্ত করেছেন,
অনুবাদ ৮৭:৩ যিনি নির্ধারণ করেছেন, অতঃপর পথ দেখিয়েছেন,
অনুবাদ ৮৭:৪ যিনি ঘাস-তৃণ উৎপাদন করেছেন,
অনুবাদ ৮৭:৫ অতঃপর তা কালচে শুকনো আবর্জনায় পরিণত করেছেন।
অনুবাদ ৮৭:৬ আমি শীঘ্রই তোমাকে পড়াব, ফলে তুমি ভুলবে না,
অনুবাদ ৮৭:৭ তবে আল্লাহ যা চান তা ভিন্ন কথা। নিশ্চয় তিনি প্রকাশ্য ও গোপন সবকিছু জানেন।
অনুবাদ ৮৭:৮ আর আমি তোমার জন্য সহজ পথ সহজতর করে দেব।
অনুবাদ ৮৭:৯ অতএব উপদেশ দাও, যদি উপদেশ ফলপ্রসূ হয়।
অনুবাদ ৮৭:১০ যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে,
অনুবাদ ৮৭:১১ আর হতভাগ্য ব্যক্তি তা থেকে দূরে সরে থাকবে,
অনুবাদ ৮৭:১২ যে মহাঅগ্নিতে প্রবেশ করবে,
অনুবাদ ৮৭:১৩ অতঃপর সেখানে সে মরবেও না, বাঁচবেও না।
অনুবাদ ৮৭:১৪ নিশ্চয় সফল হয়েছে সে, যে নিজেকে পবিত্র করেছে,
অনুবাদ ৮৭:১৫ আর তার প্রতিপালকের নাম স্মরণ করেছে, অতঃপর সালাত আদায় করেছে।
অনুবাদ ৮৭:১৬ বরং তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও,
অনুবাদ ৮৭:১৭ অথচ পরকাল উত্তম ও চিরস্থায়ী।
অনুবাদ ৮৭:১৮ নিশ্চয় এই বিষয় পূর্ববর্তী কিতাবসমূহেও আছে,
অনুবাদ ৮৭:১৯ ইবরাহিম ও মূসার কিতাবে।