← সকল সূরা

রাত - الليل

পুরো সূরা আল-লাইল শুনুন

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

অনুবাদ ৯২:১ শপথ রাতের, যখন তা আচ্ছাদিত করে,

অনুবাদ ৯২:২ আর দিনের, যখন তা উদ্ভাসিত হয়,

অনুবাদ ৯২:৩ আর যিনি পুরুষ ও নারী সৃষ্টি করেছেন তাঁর শপথ,

অনুবাদ ৯২:৪ নিশ্চয় তোমাদের প্রচেষ্টা বিভিন্ন ধরনের।

অনুবাদ ৯২:৫ অতঃপর যে দান করে ও তাকওয়া অবলম্বন করে,

অনুবাদ ৯২:৬ আর কল্যাণকে সত্য বলে বিশ্বাস করে,

অনুবাদ ৯২:৭ আমি তার জন্য সহজ পথ সহজতর করে দেব।

অনুবাদ ৯২:৮ আর যে কৃপণতা করে এবং নিজেকে অভাবমুক্ত মনে করে,

অনুবাদ ৯২:৯ আর কল্যাণকে মিথ্যা মনে করে,

১০

অনুবাদ ৯২:১০ আমি তার জন্য কঠিন পথ সহজতর করে দেব।

১১

অনুবাদ ৯২:১১ আর তার সম্পদ তার কোনো কাজে আসবে না, যখন সে ধ্বংসের মধ্যে পতিত হবে।

১২

অনুবাদ ৯২:১২ নিশ্চয় পথ প্রদর্শন করা আমারই দায়িত্ব,

১৩

অনুবাদ ৯২:১৩ আর নিশ্চয় ইহকাল ও পরকাল আমারই মালিকানাধীন।

১৪

অনুবাদ ৯২:১৪ অতএব আমি তোমাদের সতর্ক করছি প্রজ্বলিত আগুন সম্পর্কে,

১৫

অনুবাদ ৯২:১৫ যাতে কেবল সেই হতভাগ্য ব্যক্তি প্রবেশ করবে,

১৬

অনুবাদ ৯২:১৬ যে মিথ্যারোপ করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে।

১৭

অনুবাদ ৯২:১৭ আর এ থেকে দূরে রাখা হবে সেই মুত্তাকী ব্যক্তিকে,

১৮

অনুবাদ ৯২:১৮ যে নিজেকে পবিত্র করার জন্য তার সম্পদ দান করে,

১৯

অনুবাদ ৯২:১৯ অথচ তার কাছে কারো এমন কোনো অনুগ্রহ নেই যার প্রতিদান দিতে হবে,

২০

অনুবাদ ৯২:২০ সে কেবল তার সর্বোচ্চ প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্যই তা করে।

২১

অনুবাদ ৯২:২১ আর শীঘ্রই সে সন্তুষ্ট হবে।

ইদগাম / গুন্নাহ ইখফা / ইকলাব কালকালাহ মদ্দ মদ্দ লাজিম নীরব হরফ
আরবি
বাংলা