১
অনুবাদ ১০৪:১ ধ্বংস প্রতিটি পশ্চাতে নিন্দাকারী, সামনে দোষারোপকারীর জন্য,
সূরা ১০৪
পরনিন্দাকারী - الهمزة
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
অনুবাদ ১০৪:১ ধ্বংস প্রতিটি পশ্চাতে নিন্দাকারী, সামনে দোষারোপকারীর জন্য,
অনুবাদ ১০৪:২ যে সম্পদ জমা করে ও তা গুনে গুনে রাখে,
অনুবাদ ১০৪:৩ সে মনে করে তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে।
অনুবাদ ১০৪:৪ কখনো নয়, তাকে অবশ্যই নিক্ষেপ করা হবে চূর্ণকারী আগুনে।
অনুবাদ ১০৪:৫ আর তুমি কী জান, চূর্ণকারী আগুন কী?
অনুবাদ ১০৪:৬ তা আল্লাহর প্রজ্বলিত আগুন,
অনুবাদ ১০৪:৭ যা অন্তর পর্যন্ত পৌঁছে যায়।
অনুবাদ ১০৪:৮ নিশ্চয় তা তাদের উপর বন্ধ করে দেওয়া হবে,
অনুবাদ ১০৪:৯ দীর্ঘ খুঁটির মধ্যে।