এটি একটি কিতাব যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, সুতরাং এ বিষয়ে তোমার অন্তরে কোনো সংকীর্ণতা না থাকুক, যাতে তুমি এর মাধ্যমে সতর্ক করতে পার এবং মুমিনদের জন্য উপদেশস্বরূপ।
আর আমি তোমাদের সৃষ্টি করেছি, তারপর তোমাদের আকৃতি দান করেছি, তারপর ফেরেশতাদের বলেছি, আদমকে সিজদা কর। তখন ইবলিস ছাড়া সবাই সিজদা করল, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না।
তিনি বললেন, তোমাকে যখন আদেশ দিয়েছিলাম তখন কিসে তোমাকে সিজদা করতে বাধা দিল? সে বলল, আমি তার চেয়ে উত্তম, তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর তাকে সৃষ্টি করেছ মাটি থেকে।