আর নিশ্চয়ই আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দিয়ে সুশোভিত করেছি এবং সেগুলোকে বানিয়েছি শয়তানদের প্রতি নিক্ষেপযোগ্য বস্তু, আর তাদের জন্য প্রস্তুত রেখেছি প্রজ্বলিত আগুনের শাস্তি।
তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম এবং বলেছিলাম, আল্লাহ কিছুই অবতীর্ণ করেননি, তোমরা তো কেবল মহাবিভ্রান্তিতে আছ।