তিনি তাঁর নির্দেশে রূহসহ ফেরেশতাদেরকে অবতীর্ণ করেন তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার ওপর, এই মর্মে যে, তোমরা সতর্ক কর যে, আমি ছাড়া কোনো উপাস্য নেই, সুতরাং আমাকেই ভয় কর।
আর তিনি তোমাদের জন্য বশীভূত করে দিয়েছেন রাত ও দিন, সূর্য ও চন্দ্র। আর নক্ষত্রসমূহও তাঁর নির্দেশে বশীভূত। নিশ্চয় এতে বোধশক্তিসম্পন্ন জাতির জন্য নিদর্শন রয়েছে।