তিনি বললেন, হে আমার প্রিয় পুত্র, তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলো না, তাহলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে; নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু।
এভাবেই তোমার প্রতিপালক তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেবেন, আর তোমার ও ইয়াকুবের বংশধরদের ওপর তাঁর অনুগ্রহ পূর্ণ করবেন, যেমন ইতঃপূর্বে তিনি তোমার পূর্বপুরুষ ইবরাহীম ও ইসহাকের ওপর তা পূর্ণ করেছিলেন; নিশ্চয় তোমার প্রতিপালক সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।